কসমস: মহাবিশ্বের রহস্য উন্মোচন - ১
১.১ ভূমিকা শহর থেকে অনেক দূরে , দূষণ ও কৃত্রিম আলো নির্মুক্ত পরিবেশে , কোন এক মেঘমুক্ত রাতে , কেউ যদি আকাশের দিকে তাকান , হীরক খচিত কালো আকাশের দর্শনীয় দৃশ্যে চমকিত হবেন। অভিভূত হয়ে তিনি জিজ্ঞাসা না করে পারবেন না, " এটা কে করেছে ?" প্রকৃতপক্ষে , তার প্রথম জ্ঞান উন্মেষন থেকে মানুষ জিজ্ঞাসা করে এসেছে, " এই মহাবিশ্ব কে তৈরি করেছেন ? কোথা থেকে এসেছে ? এটি কীভাবে এবং কেন শুরু হয়েছিল ? এটি কি শেষ হবে এবং যদি তা হয় তবে কিভাবে ?" যুগে যুগে মানুষ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। শুরুতে যখন প্রথম মানুষ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল , তারা দেখত কিন্তু বুঝতে পারত না কেন সঠিক নিয়মে মহিমান্বিত সূর্য সকালে পূর্ব দিকে উঠে আকাশের পথে তপ্ত কিরণ বিকিরন করতে করতে পশ্চিম দিকে উড়ে যায়। তারা বুঝতে পারত না কেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তার ঘর রাত্রির অন্ধকারে ভরে যায়। বুঝতে পারত না, আকাশ কেন ভরে যায় কুচি-কুচি আলোর কণায়। তারা কেবল আকাশের দিকে তাকিয়ে থাকতে পারত আর অ...